প্রবাসী কল্যাণ ভবনে কোরিয়াগামী কর্মীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৪

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ করেছেন  কোরিয়াগামী কর্মীরা। বুধবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে সামনের সড়কে অবস্থান নেন কর্মীরা। এর কিছুক্ষণ পর ভবন থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন। দুপুরের পর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসে বোয়েসেল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। 

আন্দোলনকারী কর্মীরা জানান, ইপিএসের মাধ্যমে কোরিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে দুটি মাধ্যম কাজ করে বোয়েসেল এবং এইচআরডি কোরিয়া। আমরা বোয়েসেল এবং এইচআরডি কোরিয়ার ইপিএস পদ্ধতির কিছু যৌক্তিক সংস্কার চাই। এর মধ্যে বোয়েসেলের কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার করার ফলে হাজার হাজার রোস্টারভুক্ত পূর্বে ডিলিট হয়েছে এবং ভবিষ্যতে ডিলিট হওয়ার পথে। পাসকৃত ও রোস্টারভুক্ত ২১ হাজার ভিসা ইস্যু প্রত্যাশী দুই বছর মেয়াদি রোস্টারভুক্তরা অপেক্ষমান।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি করে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেও বোয়েসেল এবং রাষ্ট্রপ্রধানের কাছ থেকে কোনও ফলাফল পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

কোরিয়ায় গমন ইচ্ছুক ইপিএস কর্মীদের ৩ দফা দাবি হচ্ছে— ১. অবিলম্বে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মল্লিক আনোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. শওকত আলীসহ মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) বিভাগের এ. বি. এম আবদুল হালিম এবং তার সংশ্লিষ্ট বৈদেশিক নিয়োগ শাখা ১ ও ২ এর সব ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (আইটি)  মো. নূরুল ইসলাম (কিরন) এবং ইপিএস সংশ্লিষ্ট সবকর্মকর্তাকে ব্যর্থতার দায় নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

২. ইপিএসের বর্তমান সংকট নিরসনে এবং ডিলেট হওয়াদের পুনঃরোস্টার, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি ও ২১ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ ঠেকাতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং এসব বিষয়াবলি নিয়ে ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের দ্রুত আলোচনায় বসতে হবে।

৩. বোয়েসেলের ফ্যাসিস্ট আমলের পুরোনা অনিয়ম ও অন্যায় কাঠামো ভেঙে ফেলে পুরো বোয়েসেল ব্যবস্থাকে নতুনরূপে সংস্কার করতে হবে।

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের