ডাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ১৩ প্রার্থী

ঢাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ২০:৩৭ আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দ্বিতীয় দিনে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকালে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে ৩ জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অর্থাৎ, দুইদিনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, গতকাল ডাকসু মনোনয়নপত্র গ্ৰহণ করেছেন ৭ জন। যার মধ্যে ভিপি পদে ছিল দুই জন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। এদের মধ্যে ভিপি পদে ৩ জন আছেন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। সেই সঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের কোনও হস্তক্ষেপের সুযোগ নেই। এ পর্যন্ত কোনও প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

/এমএস/
সম্পর্কিত
তুচ্ছ ঘটনায় ঢাবিতে দুই হলের ছাত্রদলের সংঘর্ষ
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘এসআরবি’র কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: কর্মকর্তা 
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
তানজিদের ঝড়ো ব্যাটিং, দারুণ সূচনায় লাঞ্চ বিরতিতে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না