ঢাবির হলে গাঁজা সেবন করতে গিয়ে আটক ৪ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৫, ২১:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২১:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে বসে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) বিকালে হলটির পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আটক চার জনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

জানা গেছে, গাঁজার আসর বসিয়ে সেটি সেবনের সময় আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার শিক্ষার্থী। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। 

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল, এমন অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে সেখানে যান দুই জন আবাসিক শিক্ষক। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চার জনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে।’

/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান