ডাকসু নির্বাচন

বাম গণতান্ত্রিক ছাত্রজোট প্যানেলের নেতৃত্বে ইমি ও মেঘমল্লার

ঢাবি প্রতিনিধি 
১৮ আগস্ট ২০২৫, ১৯:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২৩:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট প্যানেল। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নেবেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। তবে এখনও তারা সম্পূর্ণ প্যানেলে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করেননি।

সোমবার (১৮ আগস্ট) বিকালে ‘আমরা করবো জয়’ গানটি সমস্বরে গাইতে গাইতে তারা মনোনয়ন ফরম নিতে আসেন এবং ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজেদের কিছু দাবি তুলে ধরেন।

গণতান্ত্রিক ছাত্রজোটের দাবিগুলো হলো–

১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত সব ব্যক্তির তালিকা প্রকাশ করে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনি প্রচারণার নিয়মনীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

৪. ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত ১৫ দিন আগে থেকে সব পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে।

৫. অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সব গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৬. ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।

/আরআইজে/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু