জুলাই নিয়ে অবমাননাকর বক্তব্য

ফজলুর রহমানকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

ঢাবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৯:০৫আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২০:০১

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী।

রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক সমাবেশে এ ঘোষণা দেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। এদিকে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবাঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। এ সময় তারা ফজলুর রহমানের বিচার দাবি করেন।

মাহিন বলেন, আমাদের অভ্যুত্থানকে যদি কেউ অস্বীকার করে, আমাদের রক্ত দিয়ে কেনা অর্জনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ছেড়ে কথা বলবো না। আমার দেখেছি ফজলুর রহমান গতকাল আরও একটি ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। এর মাধ্যমে চব্বিশের অভ্যুত্থানের বৈধতার দিকে তিনি আঙুল তুলেছেন।

তিনি বলেন, দেড় হাজারের বেশি শহীদের রক্ত‌ই আমাদের বৈধতা, ২০ হাজারের বেশি আহত, তারাই আমাদের বৈধতা। শুধু চব্বিশ নয়, এর আগেও যতোগুলো আন্দোলন হয়েছে এবং যারা শহীদ হয়েছেন আমার প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু চব্বিশের আন্দোলনকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, আমাদের কৃষক-শ্রমিকের ত্যাগ যদি কেউ প্রশ্নবিদ্ধ করে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ফজলুর রহমানের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, ৪৭, ৬৯, ৭১, ৯০ ও ২৪ আমাদের ইতিহাস। সুতরাং ইতিহাস নিয়ে যারা কথা বলবে তারাই অবাঞ্চিত হবে। ফজলুর রহমান যে বক্তব্য দিচ্ছেন কয়েক দিন ধরে, আমরা বুঝতে পারছি না তারেক রহমান কেন তাকে ছেড়ে দিয়েছেন। আপনারা কী তাদের ভোটের জন্য ছেড়ে দিয়ে রেখেছেন? তিনি আপনাদের মৌলিক ভোটগুলো আরও নষ্ট করবেন।

তিনি বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিচ্ছেন, আমার তাকে একক ব্যক্তি হিসেবে বিবেচনা করছি না। তার এই কাজের দায়ভার বিএনপিকে নিতে হবে, ছাত্রদলকেও নিতে হবে। যারা ছাত্রদলের ডাকসু প্রার্থী রয়েছেন তাদের‌ও নিতে হবে। ফজলুর রহমানের এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল করে কিনা আমরা তা দেখবো। ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদুল ইসলাম খান তিনিও একজন জুলাই যোদ্ধা, জিএস ও এজিএস যারা আছেন তারাই জুলাই যোদ্ধা, এখন আমরা দেখবো তাদের দলের লোক যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করে কিনা।

জুলাইয় অভ্যুত্থানের অন্যতম সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক ও আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে বলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকারীদের ‘কালো শক্তি এবং রাজাকারের বাচ্চা’ সম্বোধন করে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার যে পরিণতি হাসিনাকে ভোগ করতে হচ্ছে ফজলুর রহমানদের জন্যও সেই একই পরিণতি অপেক্ষা করছে।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের