৫ বেসরকারি সংস্থার সঙ্গে ডিএনসিসির সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ২১:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২১:১৮

নগরবাসীর বিশেষ করে নগরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫টি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (২৪ আগস্ট) সকালে ডিএনসিসির নগর ভবনে এই সই করা হয়।

১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবির অর্থায়নে বাস্তবায়িত আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ডিএনসিসি নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিল।

প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হলেও ১ জুলাই থেকে ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যসেবাকে আরও অধিগম্য, মানসম্মত, ন্যায্য ও টেকসই করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অংশীদার বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে এই সমঝোতা স্মারক সই করা হয়।

চুক্তির আওতায় মগবাজার এলাকায় নারী মৈত্রীর দুটি ইউনিট, মোহাম্মদপুর এলাকায় নারীমৈত্রী, মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহসানিয়া মিশন, বর্ধিত পল্লবীতে বাপসা, উত্তরা এলাকায় ইউটিপিএস এবং সাতারকুল এলাকায় পিএসটিসি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।

এর মধ্যে মগবাজার এলাকার ৬টি সিআরএইচসিসি’র মধ্যে ৪টি ডিএনসিসির নিজস্ব ভবনে পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মারগুফ আরেফ জাহাঙ্গীর, হেলথ স্পেশালিস্ট, ইউনিসেফ বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরবাসীর মৌলিক অধিকার। এ সেবার কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।

সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব ঐতিহাসিক ও আইনগতভাবে সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। তিনি আরও জানান, ডিএনসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে অংশীদার এনজিওগুলোর নির্বাহী পরিচালক ও ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে