শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, ১৫ ঘণ্টায় গ্রেফতার ও উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৫, ১৬:২২ আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৬:২২

১০ মাস বয়সী শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ায় অপহরণকারী আব্দুল মতিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। একই সঙ্গে থানায় অভিযোগ করার ১৫ ঘণ্টার মধ্যে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) র‌্যাব-৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপহরণকারী মো. আব্দুল মতিন ও ভিকটিমের পরিবার প্রায় ৯ থেকে ১০ মাস ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তেঁতুলঝড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত ২৮ আগস্ট দুপুরে অপহরণকারী মো. আব্দুল মতিন ভিকটিমের পরিবারের অবর্তমানে ১০ মাস বয়সী শিশু মো. ইব্রাহিমকে তাদের বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে অপহরণকারী মোবাইলের মাধ্যমে ইব্রাহিমের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অপহরণের অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করলে র‌্যাব৪ অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ হওয়া মো. ইব্রাহিমকে এবং আব্দুল মতিনকে(৪১) গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন