ঢাবি ছাত্রীকে ধর্ষণের হুমকি নারীর স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে: সাদা দল

ঢাবি প্রতিনিধি 
০২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৫

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। 

মঙ্গলবার (২ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সই করা এক বিবৃ‌তি‌তে এ কথা ব‌লেন। 

এ সময় নেতারা ব‌লেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

তারা বলেন, এ ধরনের হুমকি মূলত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন প্রত্যেকে নিরাপদে নিজের পরিচয় ও মত প্রকাশ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে এ-ও লক্ষ্য করছি যে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থী ও তাদের সমর্থকদের সম্পর্কে সাইবার বুলিং অব্যাহত রয়েছে। এসব নিয়ন্ত্রণে আমরা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করছি। 

সাদা দলের নেতারা আরও বলেন, আমরা অবিলম্বে নারী শির্ক্ষাথীকে ধর্ষণের হুমকিদাতাসহ নারী শিক্ষার্থীদের অবমাননাকারী সবাইকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানায় সাদা দল।

/আরআইজে/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ