বকেয়া পরিশোধের আশ্বাসে সড়ক ছাড়লেন শ্রমিকরা, কুড়িলে যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অবরোধের পর রাজধানীর কুড়িলে সড়ক ছেড়েছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ওই সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

এর আগে বেলা ১২টার দিকে ইউরোজোন ফ্যাশনসের প্রায় হাজার খানেক শ্রমিক কুড়িল এলাকায় সড়ক অবরোধ করেন। তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে সড়কের উভয় লেন বন্ধ করে দেন। এর ফলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ সাধারণ মানুষ।

সরকারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুরে শ্রমিকদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে বৈঠক করে। সেখানে সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ থেকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়।

জিয়াউর রহমান বলেন, ‘আশ্বাস পাওয়ার পর বিকাল পৌনে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সময়মতো সেটি না দেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধে নামতে হয়েছে। সরকার ও মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

/এবি/এম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী