কেরানীগঞ্জসহ বিভিন্ন জায়গায় র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল, মাদক ও গ্রেনেড উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭

ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেরানীগঞ্জ নেকরোজবাগ এলাকায় থেকে মো. সাহিদ (৪৬) গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া, চাঁদপুরের পরিত্যক্ত টিন ঘর থেকে আরেকটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সিমেন্টের দোকান থেকে একজনকে গ্রেফতার করে র‌্যাব। তার দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৩১ আগস্ট যাত্রাবাড়ীর ফ্ল্যাট থেকে চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয় এবং কেরাণীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরে পরিত্যক্ত টিন ঘর থেকে অস্ত্র উদ্ধার

এর আগে, ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১০ চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাঝিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত টিনের ঘরের বেড়ার পাশে মাটিতে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পুলিশের কাছ থেকে লুট হওয়া হতে পারে।

নারায়ণগঞ্জে পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নিচিন্তাপুর শরিফবাগ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১০ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) দেখান—সিমেন্টের দোকানের ভেতরের পরিত্যক্ত দরজার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

যাত্রাবাড়ীতে গ্রেনেড উদ্ধার

গত ৩১ আগস্ট বিকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১০ ৪টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে। গ্রেফতার ফয়সাল খান (৩০) জানান, তার বাসার বাথরুম সংলগ্ন শয়নকক্ষে গ্রেনেড রাখা ছিল। পরে জানা যায়, ১ সেপ্টেম্বর ডিএমপি ঢাকার ডেমরা থানা এলাকায় আরও ৪টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম