সিএমএম আদালতে সাংবাদিকের ওপর হামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের  আদালতে এ ঘটনা ঘটে।

এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। পরে বিচারক আদালতে আসেন। প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। এ হামলায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হন। আসিফ বলেন, এদিন শুনানির সময় বিচারক কোর্ট রুম থেকে বহিরাগতদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা নিউ এজের এক সাংবাদিককেও বের করে দিতে চান। আমি বলেছি, উনিও তো সাংবাদিক। তখন এক আইনজীবী আমার নাক ও মুখ বরাবর ঘুষি মারেন।

সাংবাদিক সিয়াম জানান, আমি তাৎক্ষণিক বিচারককে বলি, মাননীয় আদালত আপনার উপস্থিতিতে আমার ওপর হামলা হয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে হামলাকারী আইনজীবীসহ আরও কয়েকজন আমাকে টেনে হিঁচড়ে বের করে দিতে চান।

তবে হামলাকারী আইনজীবীরা রাষ্ট্র না আসামি পক্ষের— এ বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ভুক্তভোগী সিয়াম।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়