সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। 

দুদক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।’  

আসামির অবৈধভাবে উপার্জিত এক কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের তথ্য দিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে আদালতে উপস্থিত হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এক কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, শ্যামল কৃষ্ণ দাস এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। তিনি দুদকে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি নিজ নামে ও নির্ভরশীলদের নামে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী জমা দেন। জমা দেয়া সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যোগ করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। যার মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। বাকি ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের বৈধ উৎস পাওয়া যায়নি। এ কারণে ওই সম্পদকে জ্ঞাত আয়বহির্ভূত মর্মে প্রতীয়মান করে দুদক।

মামলার তদন্ত শেষে গত বছরের ১৭ এপ্রিল শ্যামল কৃষ্ণ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান। গত ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ আসামির সাজার রায় এলো। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
ছুরিকাঘাতের খবরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের মৃতদেহ: আদালতে সাম্যর বাবা
কলাবাগানে কিশোরীকে ‘ধর্ষণ-হত্যা’: তদন্তকর্তার সাক্ষ্য শেষ
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
সর্বশেষ খবর
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, জামায়াতের নিন্দা
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, জামায়াতের নিন্দা
বিএনপির এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমল লুট, যে যার মতো নিয়ে গেছে সব মালামাল
বিএনপির এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমল লুট, যে যার মতো নিয়ে গেছে সব মালামাল
‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’
‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী