ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা ও অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংগঠিত হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— ধানমন্ডির ঝটিকা মিছিলের আয়োজক সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ স্বেচ্ছাসেবকলীগের কর্মী রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সেক্রেটারি গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

ডিএমপি জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়। একই দিন সকালে ওয়ারী থেকে আব্দুল্লা বিন আজিজকে, রাতে লালবাগ থেকে রায়হান ওরফে পলিনকে এবং পল্টন থেকে শাহাদাৎ নবী খোকাকে গ্রেফতার করে ডিবির ভিন্ন ভিন্ন টিম।

এছাড়া শেরেবাংলা নগর থেকে আমিনুর রহমান মানিক, ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশ, কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফা এবং উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমদকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকেই রাজধানীতে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের মতো কর্মসূচি নেওয়ার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেফতারকৃতরা এসব মিছিল আয়োজন ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় সক্রিয় ছিল।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি