ভোটিং প্রক্রিয়া নিয়ে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন

ঢাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটিং প্রক্রিয়া নিয়ে সকল ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে চারটি সচেতনতামুলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সভাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দিবে তাদের ভোটিং প্রক্রিয়া ও আগ্ৰহী করার জন্য ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে ৪টি সচেতনতামূলক সভা করা হবে‌। আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের আগ্ৰহী ও ভোটদান প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে অবগত করা হবে যেন তারা বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ভোটদান প্রক্রিয়া সহজ করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখানে একজন ছাত্র বা ছাত্রী হল বা বাস থেকে নেমে ভোটকেন্দ্রে গিয়ে পুলিং অফিস, অ্যাজেন্টদের মোকাবিলা করে ব্যালট পেপার নিয়ে ভোট দিয়ে কীভাবে বক্সে ফেলবেন এই পুরো প্রক্রিয়াটি সেখানে দেখানো হয়েছে। আমাদের ভোটদান প্রক্রিয়া যেন শৃঙ্খলামতো হয় সেজন্য আমরা লাইন, ভোটিং টাইম ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়েছি।’

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা চাই না কোনও ভোটার অযথা লাইনে দাঁড়িয়ে থাকুক বা বুথে বসে সময় নষ্ট করুক। এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো ভোট দিতে যার যতটুকু সময় লাগে নেই সময়েই যেন ভোটদান সম্পন্ন করে।’

/এমএইচআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম