স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ হলে সবাই দেশের সম্পদ হবে: উপদেষ্টা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ হলে কর্মীরা সবাই দেশের সম্পদ হবে হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘পিডিবিএফ এর নিয়োগের ক্ষেত্রে কোনও দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগের কথা শুনিনি। স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।’

নব্য যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘উৎকোচ কিংবা ঘুষ ছাড়া আপনারা নিয়োগ পেয়েছেন কর্মক্ষেত্রে তার প্রতিফলন ঘটাবেন, জনগণ ও সেবাপ্রার্থীদের সুন্দর অভিজ্ঞতা দেবেন এই প্রত্যাশা করি।’

জাতীয় চ্যালেঞ্জের মধ্যে দারিদ্র্য বিমোচন অনত্যম উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে দারিদ্র বিমোচনে এবং উদ্যোক্তা তৈরিতে কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ পিডিবিএফ এর এই নিয়োগ। দীর্ঘদিন পরে পিডিবিএফে নিয়োগ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের বেকারত্ব দূরীকরণে বদ্ধ পরিকর, প্রায় সকল মন্ত্রণালয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে।’

উল্লেখ্য, গত মার্চে ৩টি পদে ১,৬৬৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিডিবিএফ। যার মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা পদে ১,১৭৫ জন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে এবং স্বাগত বক্তব্য রাখেন  পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হাসান।

পরে উপদেষ্টা পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনিতে অবস্থিত মডেল একাডেমি, মিরপুরে ‘বীর শহীদ আহনাফ গ্রন্থাগার’ উদ্বোধন করেন।

গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘শহীদ আহনাফ আপনাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যা অত্যন্ত গর্বের, আপনারা নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বাংলাদেশ আর কখনও ফ্যাসিবাদের দিকে যাবে না এই হোক আমাদের অঙ্গীকার।’

আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজ, ঢাকার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।

/এএইচএস/এম/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের