ডাকসু নির্বাচন ঘিরে একটি মহল অনলাইনে ঘৃণা ছড়াচ্ছে: ঢাবি ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি মহল অনলাইনে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।

শনিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ছাত্রদল নেতারা।

তারা বলেন, সহনশীল, গণতান্ত্রিক ও মুক্তমত প্রকাশের পরিবর্তে এমন আচরণ কাম্য নয়। তাই অন্তত নির্বাচন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সক্রিয় ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সরকার সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন ভুয়া আইডি থেকে সন্মানিত রাজনৈতিক ব্যক্তিত্বকে সাইবার আক্রমণ করা হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত  হচ্ছে। এই গ্রুপগুলো নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাখতে হবে। কারণ, এগুলোর মাধ্যমে থেকে ঘৃণার বিষবাষ্প ছড়ানো হচ্ছে।’

তানভীর আল হাদী মায়েদ বলেন, ‘আমরা বিশ্বাস করি ডাকসুতে শিক্ষার্থীরা সঠিক প্রার্থী বেছে নেবে। অনেকে মাঠে না পেরে আমাদের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার করছে। নির্বাচন কমিশন চেষ্টা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা চাই সুন্দর পরিবেশে কোনও ধরনের সমস্যা ছাড়াই ডাকসু নির্বাচন হোক।’

/এমকে/এম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের