ডাকসু নির্বাচন

হামলার আশঙ্কায় ভিপি প্রার্থী শামীমের জিডি

ঢাবি প্রতিনিধি 
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে শারীরিক হামলা করা হতে পারে, এমন আশঙ্কায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসুর আলোচিত ভিপিপ্রার্থী শামীম হোসেন। 

শনিবার (৬ সেপ্টেম্বর) এই জিডির আবেদন করেন শামীম। তার বিরুদ্ধে অব্যাহত মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

জিডির আবেদনে ভিপিপ্রার্থী শামীম বলেন, ‘আমার নির্বাচনি প্রচারণার মূল বিষয় হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে। এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

অনলাইন ও অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগতভাবে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে।’

আবেদনে তিনি আরও বলেন, ‘এর ফলে আমার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনও ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি।’

/আরআইজে/
সম্পর্কিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফের জিডি
আমিনুল হককে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট’, থানায় জিডি
শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, এবার নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম