ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সাথে যুক্ত করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এই প্রজ্ঞাপন বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৭ জনের পক্ষ থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ই-মেইলে নোটিশটি পাঠানো হয়েছে।
পরে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, ‘আইনি নোটিশে নির্বাচন কমিশনকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইসির ওই প্রজ্ঞাপন বাতিল না করলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।’









