রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো, ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটি (৪৮), মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সিকদার (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. বায়েজিদ (৪৫), উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা মহর আলী (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক (৩০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বিপ্লব (৫৩), কোতোয়ালি থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নিতাই ঘোষ (৬৫), আওয়ামী লীগের কর্মী মো. শামীম শিকদার (৪০), বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯), গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমির হামজা (২৮), গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মো. সাকিব কাজী (২৪), রূপনগর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ (২২) ও যুবলীগ কর্মী মো. রেজওয়ান হাওলাদার (২৯)।

ডিএমপি জানায়, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এর মধ্যে কাফরুল, ফকিরাপুল, কাজীপাড়া, তুরাগ, কাঁটাবন, পরিবাগ, নয়াবাজার, দাড়িপাড়া ও বংশাল এলাকায় একের পর এক অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে দিবাগত রাত থেকে রবিবার সকালে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের আরও চার কর্মীকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। তারা সম্প্রতি রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। গ্রেফতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী