মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগের মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য নাহিদা নূর সুইটিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব রিমান্ডের আদেশ দেন।

এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইফুল ইসলাম নাহিদা নূর সুইটিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শনিবার কাফরুল এলাকা থেকে নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মামলার অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদকে উসকে দেয়। এ ঘটনায় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এসআই মোরশেদুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

/এনএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি