ক্যাম্পাসে ভিড় বাড়ছে ছাত্রদল ও শিবিরকর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৩

ডাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় মিছিল করছেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। দুই পক্ষই শক্তি সঞ্চয় করছেন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন এই দুটি সংগঠনের নেতারা। শুধু তাই নয়, প্রবেশদ্বারের বাইরেও তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। অবশ্য অন্য প্যানেলের সমর্থকদের উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। তবে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচন নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা।

এর মধ্যে সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। তিনি বলেন, প্রশাসন সম্পূর্ণরূপে শিবিরের পক্ষে কাজ করেছে।

সেখান থেকে ফিরে তিনি টিএসসি কেন্দ্রে প্রবেশ করতে চান। তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তবে রিটার্নিং কর্মকর্তারা তাকে প্রবেশ করতে দেননি। এ সময় নেতাকর্মীরা ‘রাজাকার’ ও ‘ভোট চোর’ স্লোগান দেন। পরবর্তীকালে আবিদের নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের নেতারা সিনেট ভবনের সামনে যান চিফ রিটার্নিং কর্মকর্তার কক্ষে।

এরই মধ্যে শিবিরের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, একটি পক্ষ বিশৃঙ্খলার চেষ্টা করছে। তিনি সব পক্ষকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানান।

রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাবকেন্দ্রে যান আবিদ। এ সময় শিবির-ছাত্রদল উত্তেজনা সৃষ্টি হয়। রাত সোয়া ৮টায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে যান ছাত্রদল নেতাকর্মীরা। সেখানে ভোটার শামসুন্নাহার হলের ছাত্রীরা। ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অভিযোগ করেন, এলইডি বন্ধ করে ভোট গণনা হচ্ছে কারচুপির জন্য। অবস্থানরত ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্রদলই এলইডি বন্ধ করেছে। একপর্যায়ে তারা সেখান থেকে সড়ে যান।

পুনরায় টিএসসির সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পক্ষ অপর পক্ষকে বহিরাগত আখ্যায়িত করেন। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পরার মতো। বর্তমানে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে রয়েছেন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা।

তবে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য
ডাকসু নির্বাচনে ১২টি অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের
ডাকসু নির্বাচনঘোষিত ফলাফলের সঙ্গে মোট ফলাফলের মিল পাচ্ছেন না একাধিক প্রার্থী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ