রাজনৈতিক পরিচয়ের বিতর্ক পেরিয়ে ডাকসুর জিএস ফরহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের এস এম ফরহাদ। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি তিনি। গতবছর সেপ্টেম্বরে শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল পরিচয়ে আত্মপ্রকাশের পর আলোচনায় আসেন তিনি।

শিবির পরিচয়ে আলোচনায়

ফরহাদ আত্মপ্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। অভিযোগ ওঠে ফরহাদ জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগে পদধারী। যদিও পরে তিনি ও হল শাখা ছাত্রলীগের ওয়ালিউল সুমন বিষয়টি নাকচ করেন। সবশেষ ডাকসু নির্বাচনের প্রচারণা চলাকালীন তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়। এ ছাড়া জুলাই আন্দোলন ৯ দফার ঘোষণা নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও আলোচনায় আসেন ফরহাদ।

শিক্ষাজীবন ও ব্যক্তিগত পটভূমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এস এম ফরহাদ। রাঙ্গামাটির ছেলে ফরহাদ ওই জেলার মাইনী গাথাছড়া বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল পাস করেন। এরপর চট্টগ্রামের বায়তুশ শরফ মাদরাসা থেকে আলিম পাস করেন তিনি।

এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নেতা ছিলেন। জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী, পাশাপাশি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের দায়িত্বেও ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এবং হিল সোসাইটির নেতা ছিলেন ফরহাদ।

জিএস নির্বাচিত হওয়া

ডাকসুর জিএস হিসেবে নির্বাচিত হয়ে ফরহাদ এখন নতুন দায়িত্বে। শিক্ষার্থীদের প্রত্যাশা, তিনি যে সংস্কারের কথা বলে আসছেন, তা বাস্তবায়নে ভূমিকা রাখবেন। দীর্ঘদিন পর ঢাবিতে শিবিরের প্রকাশ্য রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হলো তার হাত ধরে।

/এসএ/কেএইচটি/এম/
সম্পর্কিত
ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর গোটা কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদলে বটদের প্রভাবই বেশি: সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতা 
সর্বশেষ খবর
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
ঈমানে অনুসরণীয় কারা
ঈমানে অনুসরণীয় কারা
বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা