নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ০৮:২৫ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮:২৫

বাংলাদেশের বাজারে মধ্যম বাজেটের গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো স্যামসং। সদ্য বাজারে আসা স্যামসংয়ের নতুন ফোনটিতে রয়েছে বড় ও ইমার্সিভ ডিসপ্লে, পাতলা নকশা, শক্তিশালী চিপসেটের পাশাপাশি বিভিন্ন এআই সুবিধা এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি।

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজল্যুশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। এ২এক্স সিরিজে এবারই প্রথম ইনফিনিটি-ও পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাতলা এই ফোনটির ডাইমেনশন ১৬২ দশমিক ৪ × ৭৮ দশমিক ২ × ৭ দশমিক ৮ মিলিমিটার এবং ওজন মাত্র ২০০ গ্রাম।

সামনে ও পেছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এবং প্লাস্টিক ফ্রেম রয়েছে। পানি ও ধুলা প্রতিরোধের জন্য রয়েছে আইপি ৬৪ রেটিং। হাই পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। অফিসিয়াল বাজারে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুইটি সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি।

এছাড়াও কেউ স্টোরেজ বাড়াতে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা বিভাগে পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সমর্থন রয়েছে। আর সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি, সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ওয়ান ইউআই ৮ দশমিক ৫। স্যামসাং ফোনটিতে আগামী ছয় প্রজন্মের অ্যান্ড্রয়েড ও ওয়ান ইউআই আপডেট এবং ছয় বছর নিরাপত্তা আপডেট দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি রয়েছে গ্যালাক্সি এআই ও গুগল জেমিনাইয়ের সমন্বয়ে কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইকোসিস্টেম এবং বিল্ট-ইন নক্স ভল্ট নিরাপত্তাব্যবস্থা।

বাংলাদেশে বর্তমানে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির অফিসিয়াল মূল্য ৪৮ হাজার ৯৯ টাকা। দেশের বাজারে এই সংস্করণটি কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি রঙে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি সংস্করণ থাকলেও বাংলাদেশে সেগুলোর আনুষ্ঠানিক মূল্য ও প্রাপ্যতার তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

/এমএএল/
সম্পর্কিত
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
সর্বশেষ খবর
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ