জুলাই আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত মনু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ভাটারা থানাধীন ৩০০ এক্সপ্রেসওয়ের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি (কয়েদি নং ৫৫৩১/এ) মনু।  সে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট ভেঙে পালিয়ে যায়।

ঘটনার পর পলাতক আসামি মনুসহ অন্যান্যদের বিরুদ্ধে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তীতে আসামিকে কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

/এবি/এস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের