আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সারা দেশে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাহিনীটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বাংলাদেশ আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার, ভিডিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের সারা দেশব্যাপী ৩২টি শাখায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। এর মধ্যে রয়েছে—ডোপ টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো, ইটিটি ইত্যাদি আধুনিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগীয় চিকিৎসা সেবায় বিশেষ ছাড়ের সুবিধা। 

বাংলাদেশ আনসার ও ভিডিপি ইতোমধ্যে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের মাধ্যমে ‘সুখী’ অ্যাপে সদস্যদের ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে। ল্যাবএইডের সঙ্গে নতুন এ সহযোগিতা সদস্যদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেন, ‘ল্যাবএইডের সঙ্গে এ চুক্তি বাহিনীর চিকিৎসা কার্যক্রমের একটি মাইলফলক। এটি কেবল শুরু, ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।’

ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক বলেন, ‘শিগগিরই সারা দেশে ল্যাবএইডের প্রতিটি শাখায় আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম চালু করা হবে।’

উভয় পক্ষই ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং উন্নত চিকিৎসা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা ব্যক্ত করেছেন। আশা করা হচ্ছে, এর ফলে আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং বাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
আনসার-ভিডিপিকে আরও দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
সর্বশেষ খবর
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক