বিশেষ ক্ষমতা আইনের মামলায় অব্যাহতি পেলেন এনসিপির আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেন ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫। শুনানিতে সন্তুষ্ট হয়ে এবং অভিযোগ গঠনের সময় মামলার ম্যারিট বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। 

তবে কারাগারে থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়। এ সময় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অবশ্য পরবর্তী সময়ে তিনি জামিনে ছিলেন।

মামলায় আখতারের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুকসহ অন্যান্য আইনজীবী।

অব্যাহতির বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনও চলমান। তিনি যে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের