ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আজ আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক অপু রায়হান তাদের কারাগারে রাখার আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টেকনিক্যাল মোড়ে অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দারুসসালাম থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– নাটোরের বড় বড়াই গ্রামের যুবলীগের সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের সদস্য মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সদস্য মো. নেছার মিয়া (৪৮), আওয়ামী লীগের সদস্য মো. ইউসুফ আলী (৪৮), আওয়ামী লীগের সদস্য মো. ফারুক হোসেন (৪৭), আওয়ামী লীগের সদস্য মো. মকবুল মৃধা (৫৪), আওয়ামী লীগের সদস্য মো. মানিক মিয়া (৩৮), আওয়ামী লীগের সদস্য মো. শাহীন (৫০), আওয়ামী লীগের সদস্য মো. নাঈম (২৫), আওয়ামী লীগের সদস্য মো. এমদাদুল হক (৩৭) ও আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল আলীম (২২)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের