বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেছেন। সোমবার (১৫ সেপ্টম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজের দেশে এবং তাদের দেশের বাইরেও সেবা দেওয়ার ক্ষেত্রে অনুকরণীয় দেশ। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

উভয় দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সঙ্গে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে।

বৈঠকে আরও ছিলেন– বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া।

/এসআই/আরকে/
সম্পর্কিত
নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা
দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিনোটিশ দিয়ে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী