প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৮

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে প্যাসিফিক অ্যাঞ্জেল-২৫ মহড়া পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মহড়া পর্যবেক্ষণ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এ তথ্য জানান।

তিনি জানান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে পরিচালিত সাত দিনের বহুপাক্ষিক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৯২ জন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য। এছাড়াও শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুই জন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা এতে অংশ নিয়েছেন। মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করে, আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের