একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে একমাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে এক মাস।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একুশে বইমেলা ডিসেম্বরে হওয়াটা অন্যরকম দেখায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে মেলা করাও সম্ভব না। সেক্ষেত্রে মেলা চলে যায় এপ্রিলে। সব দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

উল্লেখ্য, অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। বাংলা একাডেমি আয়োজিত এই মেলাটি ভাষা আন্দোলন শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। মাঝখানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে।

/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম