মাজার ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৯

মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ‘ভাব বৈঠকি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাজারের ওপর হামলার মতো ঘটনা দেশের শান্তিপ্রিয় সমাজে অস্থিরতা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে মাজারের ওপর আক্রমণ করে একটি গোষ্ঠী দেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাইছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।’

বক্তারা এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে, আধ্যাত্মিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ফরহাদ মজহারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন লেখক জাহিদুল ইসলাম নাহিদ। সভায় বক্তব্য দেন কবি মোহাম্মদ রোমেল, ড. আনিস জাফরী, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও শিল্পী আবুল সরকার, এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক নফিউল ইসলাম প্রমুখ।

সভা থেকে আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় সুফি ঐক্য’র ব্যানারে একটি জাতীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, ধর্ম, সংস্কৃতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি দল দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করবে বলেও জানানো হয়।

/এএইচএস/এমএইচআর/
সম্পর্কিত
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার