মাঝ-আকাশে ফ্লাইটে ঝাঁকুনি, হাত ভাঙলো কেবিন ক্রুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭

মাঝ-আকাশে প্রচণ্ড ঝাঁকুনিতে পড়ে হাত ভেঙে গেছে বিমানের কেবিন ক্রু মিথিলার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বোয়িং ৭৩৭,  বিজি ১২৮ নম্বর ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ইন্তেখাব, যিনি ডিপুটি চিফ অব ফ্লাইট সেফটি হিসেবেও কর্মরত আছেন।

জানা যায়, ১৬ হাজার ফুট উঁচুতে নিজের রুটিন কাজ করছিলেন ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা। এমন সময়  শুরু হয় অবতরণ প্রস্তুতি। একই স্থানে ইনচার্জ হিসেবে ছিলেন জুনিয়র পার্সার ভেনাস। তবে সিট বেল্টের কোনও ‘আলোক সংকেত’ না এলেও হঠাৎ ফ্লাইটে তীব্র ঝাঁকুনি শুরু হয়—যা প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়। আর এতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মিথিলা। এতে তার বাম হাত ভেঙে যায়। 

পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন।

/আইএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী