ঢামেকে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে হাসপাতাল স্টাফদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, মৃত শিশুটির নাম সাফওয়ান (৪)। তার বাড়ি পুরান ঢাকার বংশাল থানার আগামাছি এলাকায়। কিডনিজনিত সমস্যা নিয়ে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর দেখে প্রথমে স্যালাইন দিতে বলেন। এরপর অক্সিজেন লাগানোর কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।

এ সময় সেখানে শিশুটির স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ট্রলিম্যানসহ স্টাফদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে চারজনের নাম জানা গেছে।

আহত চারজন হলেন- শিশুটির বাবা সামির, দুই স্বজন শোয়েব ও রেজাউল এবং ওয়ার্ড বয় জুয়েল। আহত ওয়ার্ড বয় জুয়েলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে পরে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে ভাঙচুর চালায়।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকার স্থানীয়দের সঙ্গে হাসপাতাল স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এবি/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী