ডেমরায় নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রির্পোট
২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

রাজধানীর ডেমরা বামৈল এলাকায় লামিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় সংবাদ পেয়ে বামৈল পূর্বপাড়া এলাকার ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই সুজন চন্দ্র রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যা করেছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

লামিয়ার চাচা হাসিবুল ইসলাম জানান, শনিবার দুপুরে সবার অগোচরে লামিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

লামিয়ার গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার আওয়ার বাড়ি গ্রামে। তিনি মনির হোসেনের মেয়ে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি