কাশবনের ভেতর অর্ধগলিত লাশ: স্বামীসহ ২ জনের দায় স্বীকার

বাংলা ট্রিবিউন রির্পোট
২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

রাজধানীর তুরাগ থানাধীন কাশবনের ভেতর ক্লাস সহকারী বিথী আক্তার ওরফে বিলকিসের অর্ধগলিত লাশ পাওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নিহতের স্বামী বাবুল মিয়াসহ দুই জন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র ও মেহেদী হাসানের আদালত এ জবানবন্দি রেকর্ড করেন। অপর আসামি হলেন মো. সম্রাট (২০)। 

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত উভয়ের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, পারিবারিক কলহের কারণে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আসামিরা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হওয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করি। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ৭টা ৫০ মিনিটে রাজধানীর পল্লবী থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। 

মেয়ের খুনের ঘটনায় গতকালই রাজধানীর তুরাগ থানায় মামলাটি করেন নিহতের মা মনোয়ারা বেগম (৫০)। 

মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ে বিথী আক্তার ওরফে বিলকিস (৩৭) ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন গ্যারিশন এলাকার প্রয়াস স্কুলে ক্লাস সহকারী হিসাবে চাকরি করতেন। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসা থেকে জরুরি কাজে ইসিবি চত্ত্বরের মিনা বাজারে যাওয়ার কথা বলেন। অনেক সময় পার হওয়ায় রাত ৯টা ২০ মিনিটে মেয়ের নম্বরে কল দিয়ে বন্ধ পান। মেয়ের খোঁজ না পেয়ে পর দিন ক্যান্টনমেন্ট থানায় গিয়ে একটি নিখোঁজ জিডি করেন। গত ১৯ সেপ্টেম্বর তুরাগ থানাধীন রাজউকের ১৭নং সেক্টরের খেলার মাঠের পাশের কাশবনের ভেতর এক অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়ার কথা শোনেন। পরে তুরাগ থানায় গিয়ে অর্ধগলিত চেহারার মাধ্যমে পরিচয় বোঝা না গেলে হিজাব, লাল রঙয়ের বলপ্রিন্টের গেঞ্জি ও কালো রংয়ের প্লাজো দেখে চিনতে পারেন। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের