ইসলামি বইমেলায় লিটলম্যাগ নিয়ে কওমি শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৬

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক ইসলামী বইমেলায়’ এবার কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের এক নতুন সংযোজন সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো কোনও বইমেলায় কেবলমাত্র কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের লেখা লিটল ম্যাগাজিন নিয়ে হয়েছে লিটলম্যাগ কর্নারও। কওমি মাদ্রাসার তরুণ শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলোকে প্রথমবারের মতো একত্র করে প্রদর্শনের এই উদ্যোগ নিয়েছে লিটলম্যাগ আন্দোলন।

লিটলম্যাগ কর্নারে স্থান পেয়েছে শিক্ষা, সংস্কৃতি, ভ্রমণ, মুক্তগদ্য, চিন্তা, চিঠিপত্র, তর্জমা, শিল্প ও সাহিত্যভিত্তিক নানা ধরনের সাময়িকী। তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন লেখনী এবং ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এসব পত্রিকায়। আছে তরুণ শিক্ষার্থীদের হাতে লেখা ও আঁকা ছবিতে পত্রিকাও। 

আগে যেখানে ইসলামি বইমেলা মূলত প্রাতিষ্ঠানিক গ্রন্থ ও প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে লিটলম্যাগ কর্নার এনে দিয়েছে ভিন্নতর প্রাণচাঞ্চল্য।

মেলায় আগত পাঠক, গবেষক ও তরুণদের মধ্যে ইতোমধ্যেই এই কর্নার ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা বলছেন, ইসলামী বইমেলায় তরুণদের সৃজনশীল সাহিত্য চর্চা যুক্ত হওয়ায় এটি হয়ে উঠেছে আরও বর্ণময় ও প্রাণবন্ত। একইসঙ্গে এটি মাদ্রাসা শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতিতে অগ্রযাত্রার এক বার্তা বহন করছে।

লিটলম্যাগ আন্দোলনের অন্যতম কো-অর্ডিনেটর সাঈদ আবরার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে সারা দেশের কাগজগুলোকে নিয়ে কাজ করে আসছি। লিটলম্যাগ কর্নার স্থাপনের জোর দাবি ছিল গতবছর থেকে। এবছর মেলা কমিটি আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইসলামি বইমেলায় এই উদ্যোগ শুধু একটি কর্নার নয়, বরং ভবিষ্যতের লিটলম্যাগ আন্দোলনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।’

এ আয়োজন বই মেলার সময়কাল ১৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। 

এখানে অংশ নিয়েছে নকলখানা, প্রলয়শিখা, নবধ্বনি, ইশতেহার, সংযুক্তি, চিন্তানামা, তারাফুল, সালামি, সাহিত্য সৌরভ, স্বপ্নকানন, হালচাল, দুই পাতার আভাস, সজনযাত্রা, মুক্ত আকাশ, স্বপ্নস্বন, যামযাম, ঐতিহ্য, প্রহর, প্রেমপত্র, সরবর, রাহবার, ভাজপত্র, যোগাযোগ, তারান্নুম, পড়ো, মিহওয়ার, শিউলিমালা, পড়ুয়া, চিন্তাচর্চা, আঙিনা, সৃজন, রাহবার, আল মিদাদ, আর রিফদাহ, আশ শাফয়ী, আল ইত্তেহাদ, আল হাদী, প্রতিভা, নয়া প্রভাত, ঝরোকা, লেখকপত্র, মিনহাল, নবচিন্তা, আল বান্না, আর রশিদ, মিনার, উদয়ন, ইকরা, হরফ, সূচনা চতুর্ভোজসহ প্রায় শ'খানেক লিটলম্যাগ।

লিটলম্যাগ কর্নার সম্পর্কে লেখক ও সম্পাদক সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘মাদ্রাসাকেন্দ্রিক তরুণদের স্বউদ্যোগে প্রায় শ’খানেক লিটলম্যাগ প্রকাশ হচ্ছে—এটা এক অভাবনীয় সংবাদ। ইসলামি বইমেলা উপলক্ষে তাদের এই আয়োজন না হলে দেশবাসী জানতেই পারতো না। তাদের এই সাহসী যাত্রা সকলের পৃষ্ঠপোষকতা পেলে আরও বেগবান হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।’

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
বিশ্বকাপ জিতে ৫ কোটি ডলার পেলো স্পেন, আর্জেন্টিনা কত পেলো?
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
সাবেক এমপি জ্যাকব নতুন মামলায় গ্রেফতার
ফ্যামিলি কার্ড কার্যক্রম সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ফ্যামিলি কার্ড কার্যক্রম সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন