বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে বিমানের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পুনরায় চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুর্মিটোলা বলাকা ভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বর্তমানে তারা বলাকা ভবনের সামনে অবস্থান নিয়ে চাকরি পুর্নবহালের দাবি জানাচ্ছেন। 

কর্মচারীরা জানান, বিমান থেকে তাদের ছোটখাট নানা অপরাধে চাকরিচ্যুতির মতো বড় শাস্তি দেওয়া হয়েছে। আবার অনেকে এই আদেশ চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়ে তাদের পক্ষে রায় নিয়ে এসেছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে।

আব্দুল লতিফ নামের একজন অভিযোগ করে বলেন, ‘আমরা এর আগেও আন্দোলন করেছি। ওই সময় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিল দ্রুত বিষয়টির নিস্পত্তি হবে। কিন্ত দিনের পর দিন কেটে যাচ্ছে। দৃশ্যমান কোনও ফল পাওয়া যাচ্ছে না। এ কারণে আমরা আন্দোলনে নেমেছি।’

তাদের বিষয়ে সিদ্ধান্ত না নিলে ধারাবাহিক আন্দোলন চলবে বলেও জানান তিনি।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী