বংশালে রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫

রাজধানীর বংশালে রাস্তার জমে থাকা পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন হোসেন (৩০) নামে এক বেকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলির সামনে এ দুর্ঘটনা ঘটে। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় এ তথ্য জানান।

আমিন হোসেন পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার টেলি সানি গ্রামের বাদশা আকনের ছেলে। তিনি ঢাকার বিডিআর এক নম্বর গেট এলাকায় থাকতেন।

মৃতের দুলাভাই সুমন মিয়া বলেন, আমিন একটি বেকারি দোকানে কর্মচারী ছিল। সোমবার সকালে বেকারির মালামাল সরবরাহের জন্য বের হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

তিনি জানান, এক মাস আগে আমিনের বিয়ে হয়। তার পরিবার গ্রামে থাকে।

এসআই সজল রায় জানান, সকালে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে ছিল। আমিন বাইসাইকেলে ওই এলাকা অতিক্রম করছিলেন। হঠাৎ পানিতে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রাস্তার পানিতে থাকা কোনও ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতদেহটি বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী