কেরানীগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত, আহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা আহতদের উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কেরানীগঞ্জের ভাসানচরের আনু মিয়ার ছেলে নয়ন (২৭)। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহত দু’জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

হাসপাতালে আহতদের নিয়ে আসা পথচারী মো. রাব্বি জানান, মোটরসাইকেলে তিনজন এবং অটোরিকশায় পাঁচজন ছিলেন। নারিকেলবাগ এলাকায় মুখোমুখি সংঘর্ষে সবাই হতাহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

/এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি