মহানগর আদালতেও সাবেক যুগ্ম সচিব সিরাজুলের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

রাজধানীর পল্টন থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত তার জামিন আবেদন নাকচ করেন। আইনজীবী মো. আমজাদ হোসেন জামিন চেয়ে শুনানি করেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেও সিরাজুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর হয়।

গত ২৬ আগস্ট সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওইদিন সন্ত্রাস বিরোধী আইনে পল্টন থানার এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

সিরাজুল ইসলামের জামিন চাইতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী আমজাদ হোসেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সকাল ভোরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সিরাজুল ইসলামকে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য’ সক্রিয়ভাবে ‘দেশবিরোধী প্রচারে’ মিছিল করেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

/এনএইচ/এম/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের