মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণ হয়ে দগ্ধ ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়ে হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহাখালীর আমতলীতে ‘গুলশান সার্ভিস স্টেশন’ নামে তেলের পাম্পে ঘটনাটি ঘটে। 

দগ্ধরা হলেন—স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

জানা যায়, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন। 

যদিও এ বিষয়ে কোনও তথ্য নেই ফায়ার সার্ভিসের কাছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নেই।’ 

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘দুপুরে গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্প পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। এ সময় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যায়।’

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের