ছিন্নমূল বণিক সমিতির নতুন কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নেতারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কমিটির সদস্যরা।

তারা দাবি করে বলেন, সমিতির সম্পদ আত্মসাৎকারী একটি চক্র সমিতির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আওয়ামী সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র হত্যা মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান, আব্দুল লতিফ দেওয়ান এবং বাতিল করা সদস্য আব্দুর রব দেওয়ান পরাজিত হবেন এই আশঙ্কায় নির্বাচন এড়িয়ে যান। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের দাবিতে অপপ্রচার চালাচ্ছেন। 

এসময় সাধারণ সম্পাদক হাফিজুর রহমান জানান, নিয়ম মেনে নির্বাচন হয়েছে। কিন্তু অর্থ আত্মসাৎ মামলায় জড়িত একটি প্রভাবশালী চক্র নির্বাচনে অংশ না নিয়ে পরে কমিটি বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রভাবশালী চক্রটি প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার অনিয়ম করেছেন। এ নিয়ে আদালতে মামলা ও তদন্ত চলছে।

হাফিজুর রহমান জানান, বিগত ২৮ এপ্রিল ২০২২ সালে ছয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ২৯ এপ্রিল নির্বাচিত কমিটির প্রথম সভা বসে। তবে ২৭ এপ্রিল ২০২৫-এ কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে সমিতির কার্যক্রম ব্যাহত হলে আদালতের নির্দেশনা অনুযায়ী উপ-সহকারী নিবন্ধক মো. আইন উদ্দীনকে সভাপতি করে ছয় সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। তাদের দায়িত্ব ছিল ১২০ দিনের মধ্যে নির্বাচন শেষ করা। সমবায় সমিতি আইন ও বিধি অনুযায়ী পরবর্তী নির্বাচনের সব ধাপ নির্বাচন বিজ্ঞপ্তি জারি, বিশেষ সাধারণ সভা, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিটি গঠন, মনোনয়নপত্র বিতরণ ও বাছাই, নিয়মমাফিক হয়েছে। 

তিনি আরও বলেন, সমিতির অর্থ-সম্পদ আত্মসাৎকারী কিছু প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় অংশ না নিয়ে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তাদের অনিয়ম এর অভিযোগ নিয়ে আদালতে মামলা চলছে যেখানে অনিয়ম প্রমাণিত এবং পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এসএ/এমকেএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের