জেনেভা ক্যাম্পে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাসায় ঢুকে নূরাইন (২৫) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ডি-ব্লকের ৫৬২ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। পরে নূরাইনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতের স্ত্রী রোকসানা বলেন, রাত ১২টার দিকে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের কয়েক সদস্য বাসায় ঢুকে ঘুমন্ত নূরাইনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, নূরাইনকে একাধিকবার রক্ত দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জেনেভা ক্যাম্প থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক বলেন, রাতে ক্যাম্পে দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোন গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তি সুস্থ হলে অভিযোগ নিয়ে আমরা বিষয়টি তদন্ত করবো।

/এবি/আরকে/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?