‘জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও শক্তিশালী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

ঢাকার আইনজীবী সমিতির ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হল উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় এ হল উদ্বোধন করা হয়। এসময় আইনজীবীরা তাকে স্মরণ করে বলেন, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী। 

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে সানাউল্লাহ’র সহধর্মিণী রানু আক্তার, তিন সন্তান শফিকুর রহমান রানা, শিবলী রহমান ও সাবরিনা মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

খোরশেদ আলম বলেন, সানাউল্লাহ মিয়া ছিলেন আইন অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। তিনি আমাদের নিয়ে এতোই ব্যস্ত থাকতেন যে পরিবারকে সময় দিতে পারতেন না। আজ সানাউল্লাহ মিয়ার অভাব অনুভব করি। তিনি না থাকায় আমরা অনেক বিশৃঙ্খল অবস্থায় আছি। থাকলে, আমরা ঐক্য হতাম। 

আইনজীবী বোরহান উদ্দিন বলেন, আইনজীবীদের মধ্যে একজনের নাম যদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি সানাউল্লাহ মিয়া। তিনি বিএনপিকে ভালবাসতেন, জাতীয়তাবাদী নীতি আদর্শ ধারণ করেছেন। আমার জীবদ্দশায় দুটি ভালো লাগার জিনিস দেখে গেলাম, হাসিনা বিদায় ও আইনজীবী সমিতিতে সানাউল্লাহ মিয়ার নামে স্বীকৃতি। যতদিন এ সমিতি থাকবে, ততদিন মানুষ তার নামটি স্মরণ করে দোয়া করবে। 

আইনজীবী খোরশেদ মিয়া আলম বলেন, তিনি সারাক্ষণ দলের জন্য নিবেদিত ছিলেন। এই পার্টি অফিস, কিছুক্ষণ পর গুলশান কিছুক্ষণ পর ঢাকা বারে তাকে দেখা যেতো। রাতে ২টা পর্যন্ত সময় দিয়েছেন। আমরা মনে করেছিলাম, আমাদের নেতাকে আমরা হারিয়েছি। আজ মনে হচ্ছে, জীবিত সানাউল্লাহ মিয়ার চাইতে মৃত সানাউল্লাহ আরও বেশি শক্তিশালী। তার কর্ম সেটি প্রমাণ করেছে। 

আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, তিনি আমার একজন অভিভাবক ছিলেন। আমাদের সর্বদা খোঁজখবর রাখতেন। আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি। তিনি একজন দেশপ্রেমিক ও আইনজীবী প্রেমিক মানুষ ছিলেন। আপনারা তার কোনও আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের