নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

নিখোঁজের পাঁচদিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, খবর পেয়ে আমরা পূর্বাচল জামে মসজিদ থেকে মামুনুর রশীদকে উদ্ধার করি। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নেওয়া হয়। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান দাবিতে মানববন্ধন করেন তার স্বজনরা। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনুর রশীদকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সরকার কী পারছে না তাকে ফিরিয়ে দিতে? আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। ওকে আমি কীভাবে বুঝাবো?’

তিনি নিরাপদে স্বামীকে ফেরানোর জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছিলেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী