গুলিস্তানে মিছিল: আওয়ামীপন্থি আইনজীবী রফিকুল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমিতি ঢাকার সদস্য রফিকুল আলম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন।

আজ রফিকুল আলম চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুর হাসান। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী বিধূর কৃষ্ণ দাস। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বুধবার (২৪ আগস্ট) গুলিস্তানের শহীদ মতিউর পার্কের উত্তর পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০০ থেকে ২৫০ নেতাকর্মী মিছিল করে। তারা আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্য রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় পরের দিন পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের