রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি: বদিউল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি। কারণ আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আয়-ব্যয়ের বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।’

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘স্বাস্থ্যখাতে আফ্রিকার দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। পুষ্টিহীনতার দিক থেকেও আমাদের একই অবস্থা। আমাদের নারীরা যখন পুষ্টিহীন হয়, সন্তানদের ওপরও এর প্রভাব পরে। তাই নারীরা সুস্বাস্থ্যের অধিকারী না হলে জাতিও সুস্বাস্থ্যের অধিকারী হবে না।’

তিনি বলেন, ‘নারীদের জন্য বিনিয়োগ, তাদের বঞ্চনার অবসান ঘটানো এবং সুযোগ সৃষ্টি করা আমাদের জন্য অপরিহার্য। কারণ তারা আমাদের সমাজের অর্ধেক। বিভিন্ন কারণে তারা বঞ্চিত। তাই সর্বক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটি আমাদের জন্য বাস্তবে বিরাট কল্যাণ বয়ে আনবে।’

সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি তথ্য কোনও কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। তাই সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না।’

তিনি অভিযোগ করেন, তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
বিশেষ সাক্ষাৎকারে ড. ইফতেখারুজ্জামান‘রাষ্ট্র সংস্কারের অভীষ্ট রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রতিরোধে জিম্মি’
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
সর্বশেষ খবর
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক