সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জাতীয় যুবশক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘বিগত ১৬ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। এখন আর সেই রাজনীতির সুযোগ নেই। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। সম্প্রীতি থাকলে কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা  বলেন।

তারিকুল বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে ধর্মীয় পরিচয় থাকবে না। একটাই পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশি।’

এই উৎসবে সব ধর্মের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, ‘জাতীয় যুবশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব সময় কাজ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের