জলবায়ু পরিকল্পনার কেন্দ্রে শিশু-তরুণদের যুক্ত করায় ইউনিসেফের প্রশংসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৫, ২১:৩০আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ২১:৩০

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রণীত ‘এনডিসি ৩.০’ (থার্ড ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন) এর কেন্দ্রে শিশু ও তরুণদের যুক্ত করায় সরকারের প্রশংসা করেছে ইউনিসেফ। বুধবার  (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সহযোগিতায় প্রণীত এই নতুন এনডিসি বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতীয় জলবায়ু পরিকল্পনা শুধু উচ্চাভিলাষী কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন ও সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করছে না, বরং শিশুদের অধিকার সুরক্ষার জন্য দৃঢ় অঙ্গীকার করছে এবং জোরালোভাবে শিশু ও তরুণদের ক্ষমতায়নের কথা বলছে। যাতে তারা পরিবর্তনের জন্য কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘‘এই প্রথমবারের মতো শিশু ও তরুণদের বিষয়টি শুধু স্বীকার করে নেওয়া হয়নি, বরং দেশের জলবায়ু রোডম্যাপ (রূপরেখা) নির্ধারণে তাদের মতামত ও অগ্রাধিকারকে সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। তাদের জীবন-অভিজ্ঞতাকে জাতীয় সিদ্ধান্তগ্রহণের কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এনডিসি ৩.০ অনুপ্রেরণাদায়ক। কারণ এতে শিশু ও তরুণদের জরুরি প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে এটি অন্তর্ভুক্তিমূলক। কারণ শিশু ও তরুণরা যেন অন্যদের সঙ্গে মিলে সমাধানগুলো বের করতে পারে, সে জন্য যথাযথ প্ল্যাটফর্ম দেবে এই পরিকল্পনা।’’

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
তহবিল অনিশ্চয়তায় বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না