৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৫, ২১:৪৯আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ২২:১৩

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় পূজার দায়িত্ব পালনরত অবস্থায় ৩০ রাউন্ড গুলিসহ পুলিশ সদস্যদের ব্যক্তিগত মালামাল চুরি হওয়ার ঘটনায় করা মামলায় ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১ অক্টোবর) উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। 

আসামিরা হলেন, মো. রফিকুল ইসলাম রিপন (২৭), মো. জিসান (২১), অলক চন্দ্র দাস(২২)। 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি ঘটনায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. নাজিম উদ্দীন ৫ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক প্রত্যকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে পরের দিন ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য দুর্গাপূজা উপলক্ষে বাড্ডা থানাধীন পূর্ব মেরুল সাকিনস্থ শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্বরত ছিলেন। পুলিশের অপর গ্রুপ পুজামন্ডপের উত্তর-পশ্চিম পাশের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। বিশ্রামের পাশে কাপড়ে ঘেরাও স্থানে সব সদস্যর অস্ত্র ও গোলাবারুদসহ মালামাল রাখা হয়। ভোর সাড়ে ৫টায় একজন আনসার সদস্য ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই। পরে অন্যরা মামামাল চেক করে দেখেন, দুটি মোবাইল, একটি বাটন ফোন, একজনের মানি ব্যাগ, চারটি ব্যবহৃত ব্যাগ ও ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। পরে তাৎক্ষণিক অনুসন্ধানে সকাল সোয়া ১০টার মধ্যে ৩০ রাউন্ড গুলিসহ চারটি ব্যাগ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ। 

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী